শবে বরাতে আতশবাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা

২৮ মার্চ ২০২১, ১০:৩৫ PM
শবে বরাতে আতশবাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ডিএমপি

শবে বরাতে আতশবাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ডিএমপি © ফাইল ফটো

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা বহন ও ফাটানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (২৮ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ করেছেন।

উল্লেখ্য ২০১৭ সালে মিরপুরের কুর্মিটোলা বিহারি ক্যাম্পে আতশবাজি, পটকা ফোটানো নিয়ে সংঘর্ষের পরে একই পরিবারের ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া গুলিতে আরেকজনের মৃত্যু হয়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close