পুলিশ-হেফাজত সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

২৮ মার্চ ২০২১, ০২:৩৪ PM
সংঘর্ষের মুহূর্ত

সংঘর্ষের মুহূর্ত © সংগৃহীত

নারায়নগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের শিমরাইল, সানারপাড়, সাইনবোর্ড এলাকাসহ বেশ কয়েকটি এই সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়লে দুজন আহত হন। সংঘর্ষ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে অতিরিক্ত পুলিশ-বিজিবি এসে সেখান থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে দিয়ে আগুন নেভালে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের উপস্থিতি বাড়ানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

ট্যাগ: পুলিশ
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬