পল্টনে হেফাজত-আ.লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

২৮ মার্চ ২০২১, ১২:১৯ PM

© সংগৃহীত

হরতাল চলাকালে রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষকেই ইট-পাটকেল ছুড়ে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণ পাশে অবস্থান নেয়। অন্যদিকে হেফাজতের সমর্থকরা উত্তর পাশে অবস্থান নেয়। তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশকে রাস্তার অপর পাশে অবস্থান নিতে দেখা যায়। একপর্যায়ে হেফাজত সমর্থকদের ধাওয়া খেয়ে গুলিস্তান পার্টি অফিসের দিকে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে হেফাজত সমর্থকরা পল্টনের দিকে চলে যায়।

পরে হেফাজত সমর্থকরা বায়তুল মোকাররমের দিকে চলে আসার পর পল্টন মোড়ে ডাকবাংলো ভবনের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬