এক বছর পর ফিরল হরতাল

২৮ মার্চ ২০২১, ০৮:৩০ AM
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেফাজতের অবস্থান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেফাজতের অবস্থান © টিডিসি ফটো

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে আন্দোলনরতদের ওপর হামলা ও নিহত হওয়ার ঘটনায় হরতাল পালন করছে হেফাজত ইসলাম। আজ রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত ইসলাম। এর আগে এই ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এর আগে সর্বশেষ গত বছরের ২ ফেব্রুয়ারি হরতাল পালন করেছিল বিএনপি। গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পূর্ণ ফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা দেয় বিএনপি। সে হিসেবে ১ বছর ১ মাস ২৬ দিন পর আবারও দেশে হরতাল ডাকা হলো।

এদিকে হেফাজতের আজকের হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, এই হরতালে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। হরতালে নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।

অন্যদিকে হেফাজতের হারতালকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ে নিয়োজিত সদস্যদের হরতালকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর হামলার আশঙ্কায় ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানেও থাকতে বলা হয়।

যারা মিছিল সমাবেশের নামে নাশকতার চেষ্টা করবে, জ্বালাও-পোড়াও করবে তাদের কঠোরভাবে দমন করা হবে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কেউ যদি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে, জানমালের ক্ষতির চেষ্টা করে, থানায় হামলা বা আগুন দেওয়ার চেষ্টা করেন তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

এছাড়া শনিবার (২৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৩ জন।

আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 
  • ১৯ এপ্রিল ২০২৬
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব
  • ১৯ এপ্রিল ২০২৬