বাংলাদেশ নিয়ে ফেসবুকের বিবৃতি

২৭ মার্চ ২০২১, ০৬:৩২ PM
ফেসবুক

ফেসবুক © সংগৃহীত

বাংলাদেশের ব্যবহারকারীরা শুক্রবার (২৬ মার্চ) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় শনিবার (২৭ মার্চ) একটি বিবৃতি দিয়েছে সোশ্যাল এই মিডিয়া জায়ান্ট। 

বর্তমানে দু’দিনের বাংলাদেশ সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের বিরোধিতা করে শুক্রবার (২৬ মার্চ) দেশের কিছু ইসলামপন্থি দল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা শুরু হবার কিছুক্ষণ পর থেকেই মূলত দেশের ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না। 

এ প্রসঙ্গে ফেসবুক তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ফেসবুকের সেবাগুলো আপাতত সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন। তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। 

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে ফেসবুক এবং মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে বাংলাদেশ সরকার তাদের কাছে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইয়াহু

ট্যাগ: ফেসবুক
হরমুজ প্রণালি ‘খুলে দেওয়ার’ ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬