সড়কের পাশে পড়েছিল ছাত্রলীগ নেতা তাজগীরের মরদেহ

২৭ মার্চ ২০২১, ০৪:৫৭ PM
তাজগীর আহমদ

তাজগীর আহমদ © সংগৃহীত

মুখ থেঁতলানো অবস্থায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক থেকে তাজগীর আহমদ (২৩) নামে এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মরদেহের পাশ থেকে দুমড়ানো-মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির নম্বর সিলেট হ-১৪-১৬৭৬।

বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে মারা গেছেন। মরদেহের মুখ থেঁতলে গেছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 
  • ১৯ এপ্রিল ২০২৬
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব
  • ১৯ এপ্রিল ২০২৬