পুলিশকে মারধর, পুলিশকে উদ্ধার: ভাইরাল দুই ছবি

২৫ মার্চ ২০২১, ০৪:১১ PM
পুলিশের ওপর হামলা

পুলিশের ওপর হামলা © টিডিসি ফটো

রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভকালে পুলিশ এবং ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবির একটিতে পুলিশের এক সদস্যকে রাস্তায় ফেলে পেটাতে দেখা গেছে, বিপরীতে আহত আরেকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

পুলিশ ও সংগঠন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা নিয়ে আজ উত্তাল ছিল রাজধানীর মতিঝিল চত্বর। জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাস্তায় ফেলে পুলিশ সদস্যকে মারধর

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ডাব, ইট ছুড়তে থাকে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। পুলিশও টিয়ারশেল ছোড়ে। এছাড়া সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৫ থেকে ২০ জন আহত হন। অন্যদিকে আহত হন পুলিশের দুই সদস্য। তারা হলেন- মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও ওয়াহিদুর রহমান। মতিঝিল থেকে জানানো হয়েছে, এসআই দুজন গুরুতর অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশকে উদ্ধারে নেতাকর্মীরা

ট্যাগ: পুলিশ
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬