ভারতীয়দের কাছেও বঙ্গবন্ধু একজন বীর: মোদি

১৭ মার্চ ২০২১, ০৪:৪৮ PM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার নরেন্দ্র মোদি টুইট করেন। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পৃথকভাবে এই টুইট করেন।

টুইট বার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার এবং স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছেও একজন বীর।’

তিনি বলেন, ‘চলতি মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের বিষয়।’

আগামী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর। করোনার কারণে এর মধ্যে তিনি অন্য কোনো দেশে সফর করেননি।

বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে মুজিব বর্ষ, বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুগান্তকারী আয়োজনের অংশ হবেন মোদি। এর আগে ২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফর করেন তিনি।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence