বিসিএস পেছানোর দাবি নিয়ে এবার আপিল বিভাগে যাচ্ছেন পরীক্ষার্থীরা

১৬ মার্চ ২০২১, ০৮:৫৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে এবার দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে যাচ্ছেন বিসিএস প্রত্যাশীরা। মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্ট ডিভিশন থেকে পরীক্ষা পেছানোর রিট খারিজ করার পর নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, আজকে আমাদের রিট খারিজ করে দেয়া হয়েছে। এখন আমরা আপিল বিভাগে রিট করব। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আশা করছি কাল-পড়শুর মধ্যেই রিট করা হয়ে যাবে।

১৯ মার্চ বিসিএস, লম্বা সময় নিয়ে বের হতে হবে পরীক্ষার্থীদের

এদিকে মঙ্গলবার বিকেলে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরীক্ষা পেছানোর রিটটি খারিজ করে দেন।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

তারা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা কলা
  • ০১ এপ্রিল ২০২৬
৫ সিনিয়র সহকারী সচিব বদলি
  • ০১ এপ্রিল ২০২৬
জাম্বিয়াকে গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
  • ০১ এপ্রিল ২০২৬
৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence