উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সফল ১৭ নারী উদ্যোক্তা

১৩ মার্চ ২০২১, ১১:১৯ AM
উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান

উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান © ফাইল ফটো

উইমেন লিডারশিপ করপোরেশনের (ডব্লিউএলসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’। রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে শুরু হয় দুই দিন ব্যাপী এ জমকালো অনুষ্ঠান। এতে ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে সফল নারী উদ্যোক্তাদের।

শুক্রবার (১২ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যুক্ত ছিলেন। অনুষ্ঠানের শেষদিন শনিবার (১৩ মার্চ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএ-এর সভাপতি এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

অনুষ্ঠানে ১৭টি ক্যাটাগরিতে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন, করপোরেট প্রফেশনাল ক্যাটাগরিতে পারিশা শামিম, কন্ট্রিবিউশন ইন এডুকেশনে মানজুমা মজুমদার, ওয়েডিং ইভেন্ট প্ল্যানারে রাবেয়া রহমান লাকী, ইভেন্ট অর্গানাইজার হিসেবে পারশা ফাতেমা নবী ইসমাইল, বেকারি ক্যাটাগরিতে শাহিন আকতার, মেকআপ আর্টিস্ট হিসেবে মারিয়া মৃত্তিক, ফ্যাশন ডিজাইনারে মৌসুমী কবির, মডেস্ট ক্লোথিংয়ে নুসরাত চৌধুরী, ফটোগ্রাফার ক্যাটাগরিতে ইসরাত আমিন, রেস্টুরেন্টার ক্যাটাগরিতে শারমিন শাহেদ, কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে নাম্রাতা খান, পাইওনির ইন হারবাল প্রোডাক্ট ক্যাটাগরিতে তানিয়া হক শর্মী, জুয়েলারি ডিজাইনার হিসেবে তাসনিম নাজ, বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি মনজুরী মল্লিক, কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রিতে তানিয়া ওয়াহাব, ইনফ্লুয়েন্সার হিসেবে উম্মে সুমাইয়া এবং পাইওনির ইন ব্রাইডাল কনসালটেন্সি ক্যাটাগরিতে সিলভি মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সফল নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও অনুষ্ঠানের সফলতা কামনা করার পাশাপাশি শুভেচ্ছা দেন আয়োজকদের।

আয়োজক কমিটির পক্ষ থেকে উইমেন লিডারশিপ করপোরেশনের (ডাব্লিউএলসি) প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, কে এস গ্রুপের সিইও নুসরাত চৌধুরী, উইম্যান ক্যানের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন নাম্রাতা খান, ডিজিটাইকনের ডিরেক্টর নাবিলা করিম, এম এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মজুমদার, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ এবং জাজ মাল্টিমিডিয়ার কনসালটেন্ট রমিম রায়হান উপস্থিত ছিলেন।

শুক্রবারের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা, রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন এবং উজালা লিমিটেডের কর্ণধার আফরোজা পারভীন, ডিভাইন বিউটি লাউঞ্জের ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা খান, আনুখির ডিজাইনার হুমায়রা খান, বিবিয়ানা ফ্যাশন হাউজের কর্ণধার লিপি খন্দকার, টিভি ব্যক্তিত্ব শর্মিলী আহমেদসহ আরও অনেকে।

উইমেন লিডারশিপ করপোরেশনের (ডাব্লিউ এলসি) প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক বলেন, যেসব নারীরা নিজ উদ্যোগে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করছেন এবং নিজ জায়গায় সফলতা পেয়েছেন, মূলত তাদের জন্যই এবারের আয়োজন। আমরা ১৭টি ক্যাটাগরিতে এমন ১৭ জন নারীকে সম্মাননা দিয়েছি এ অনুষ্ঠানে।

আয়োজক কমিটি ও স্পন্সরদের হাতেও অতিথিরা শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। এতে গান করেছেন সংগীত শিল্পী কনা। আর দেশের সেরা মডেলদের নিয়ে ছিল জমকালো ফ্যাশন শো। যার কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। নাচ পরিবেশনায় ছিল ঈগলস।

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence