ভেঙে ফেলা হচ্ছে চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন

১১ মার্চ ২০২১, ০২:১১ PM
ইউএসটিসি ভবনের একাংশ

ইউএসটিসি ভবনের একাংশ © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর খুলশী থানার গয়নার ছড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবনে ভাঙার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গতকাল বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় ভাঙার কাজ শুরু করে। আজ বৃহস্পতিবারও (১১মার্চ) ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ চলছে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দীন বলেন, 'প্রকল্পের কাজ করতে গিয়ে পানি চলাচলে বাধা হয়ে দাঁড়ায় ইউএসটিসির বহুতল ওই ভবনটি। গয়না ছড়া খালের ওপর ইউএসটিসির ১৮ তলা ভবনের প্রত্যেক ফ্লোরে সাড়ে তিন হাজার বর্গফুট করে জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। সামনে বর্ষা। ভবনের অবৈধ অংশের কারণে ওই খালের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে। তাই ভবনটির একাংশ ভাঙার কাজ শুরু করেছি। এই কাজ শেষ করতে কয়েক দিন লাগবে।'

সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে 'চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন' প্রকল্পের আওতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, রেলওয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়ে ১৮ বছর আগে ভবনটি নির্মাণের কাজ শুরু করে ইউএসটিসি। ১৩ হাজার বর্গফুটের ভবনটির নকশায় ১৬ তলার অনুমোদন থাকলেও ১৮ তলা পর্যন্ত করা হয়েছে।

বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬