শিক্ষকদের ইএফটি বেতন: ১৪ মার্চের মধ্যে ভুল তথ্য সংশোধনের সুযোগ

১০ মার্চ ২০২১, ০৭:১৭ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষকদের তথ্য ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, অনেক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের তথ্য দিতে ভুল করেছেন। ভুল তথ্য সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক আদেশে এসব তথ্য জানা গেছে। আদেশটি সব এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ মার্চের মধ্যে এমপিও কোড, ইআইআইএনসহ (EIIN) শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এনটিআরসিএ-র কাছে পাঠাতে হবে। নির্ধারিত লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ এসব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এমপিও কোড ও ইআইআইএন দেয়া প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংশোধনের সুযোগ দেয়া হবে।

জানা গেছে, forms.gle/X6vBjsGfUSvW8Nic7 লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ ১৪ মার্চের মধ্যে ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানের এমপিও কোড, ইআইআইএন, ফোন নম্বর ও ইমেইল অন্তর্ভুক্ত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর।
তবে, যেসব প্রতিষ্ঠান সঠিক তথ্য দিয়েছে তাদের এ ফরম পূরণ করার প্রয়োজন নেই।
আদেশে আরও বলা হয়েছে, তথ্য সঠিক না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো এমপিও টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না।

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close