প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলার ঘটনায় চালক-হেলপার গ্রেফতার

০৯ মার্চ ২০২১, ১১:০৪ AM
মাটিতে পড়ে আছেন ওই নারী

মাটিতে পড়ে আছেন ওই নারী © সংগৃহীত

কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাক্‌প্রতিবন্ধী ওই নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় বাসের চালক ও হেলপার গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (৯ মার্চ) সকালে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

গ্রেফতার দুজন হলো- এন মল্লিক পরিবহনের বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

আরও পড়ুন ভাড়া দিতে না পারায় বাস থেকে ছুড়ে ফেলা হলো নারীকে

রোববার (৭ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুরে ফেলা হয়। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence