গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৫ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © টিডিসি ফটো

সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় আবুল কালাম আজাদকে নতুন সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

সভার শুরুতে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নেতৃবৃন্দ চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, বন্ধ মিল-কারখানা আধুনিকায়ন করে চালু করা ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১ মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬