আমরা যা আজ চিন্তা করি, আমেরিকা করে তিন মাস পর: স্বাস্থ্যমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭ PM
জাহিদ মালেক

জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা তা তিন মাস পর করে। হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মাত্র ছয়টা দেশ গণহারে টিকাদান শুরু করেছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা টিকার জন্য মর্ডানা, ফাইজার সবার সঙ্গে যোগাযোগ করেছি। শেষ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমরা কিনে এনেছি। এই টিকা সবচেয়ে নিরাপদ। ইতোমধ্যে দেশের দুই লাখ মানুষ এই টিকা নিয়েছেন। তারা সবাই ভালো আছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

ট্যাগ: করোনা
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬