কুষ্টিয়া থেকে এসপি আরাফাতকে বরিশালে বদলি

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০ AM
এসএম তানভীর আরাফাত

এসএম তানভীর আরাফাত © ফাইল ফটো

পুলিশে রদবদলে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে বরিশালে পাঠানো হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলির আদেশ হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় পড়েছিলেন কুষ্টিয়ার এসপি তানভীর। তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা।

অভিযোগ দাখিল করা একটি আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয়। এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়েছে।

ওই ঘটনায় আরাফাতকে তলব করে হাইকোর্ট। তাতে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান। তানভীরকে কুষ্টিয়া থেকে বদলি করে বরিশাল মহানগর পুলিশে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মো. খায়রুল আলম।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬