বিটিভির নতুন মহাপরিচালক সোহরাব হোসেন

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ AM
সোহরাব হোসেন

সোহরাব হোসেন

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। সোমবার এই রদবদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শরিফা খানকেও সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

জামায়াতকর্মী সাওয়া সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close