গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না: প্রধানমন্ত্রী

০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর কৃষির উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি। এ কারণে ১৯৯৮ সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা কৃষিক্ষেত্রের উন্নয়ন শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন। এজন্য তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।’ তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
close