সবার আগে টিকা নিতে চান ডা. জাফরুল্লাহ

২২ জানুয়ারি ২০২১, ০৪:৫৬ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

টিকাদান কর্মসূচির তালিকায় নাম থাকলে সবার আগে করোনা ভাইরাসের টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা ফেরাতে আমার প্রস্তাব হলো- প্রথমে প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন নিক এবং সেটা টেলিভিশনগুলোতে সরাসরি দেখানো হোক। উনি যেহেতু আমাদের নেত্রী, তাই উনাকে দিয়েই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হোক।

নকল ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, যে জিনিসের দাম বেশি হয়, সেটির নকল তৈরি হয়। আপনারা খেয়াল করে দেখেন পৃথিবীর কোথাও সস্তা ওষুধের কোনো নকল পাবেন না। কিন্তু দামি ওষুধের নকল পাবেন। তাই ৩ কোটি টিকা দেয়া শেষে বেসরকারিভাবে টিকা আমদানির অনুমতি দেয়া হোক।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬