অমর একুশে গ্রন্থমেলা নিয়ে সংবাদ সম্মেলন রবিবার

১৫ জানুয়ারি ২০২১, ১২:০১ AM
একুশে গ্রন্থমেলা

একুশে গ্রন্থমেলা © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাসের কারণে ঝুলে যাওয়া অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি। আগামী রবিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঙালির প্রাণের মেলা হয়ে ওঠা এই মেলা এবার করোনাভাইরাসের কারণে থমকে রয়েছে। ফেব্রুয়ারি মাসে মেলা হচ্ছে না এটা একাডেমির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রকাশকদের দুটি সংগঠন চাচ্ছে মার্চে অন্তত এই মেলার আয়োজন করতে। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনও করেছে। ধারণা করা হচ্ছে, আগামী রবিবারের সংবাদ সম্মেলনে বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬