২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফলাফল: মন্ত্রিপরিষদ সচিব

১১ জানুয়ারি ২০২১, ০১:৪২ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © ফাইল ফটো

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফিং করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে চলতি বছর বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আইনের সংশোধনীর প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন সংশোধনের জন্য উত্থাপন করা হয়।

শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬
একসঙ্গে কারাগারে ছিলেন, মুক্তির পর একজনকে হত্যার অভিযোগ অপর…
  • ২৭ জুন ২০২৬