পানিতে ডুবে নটরডেমের সাবেক শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

৩১ ডিসেম্বর ২০২০, ০৮:২৯ PM
উদ্ধার করা  দুই পর্যটকের লাশ

উদ্ধার করা দুই পর্যটকের লাশ © টিডিসি ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণাতে গোসল করতে নেমে পানিতে ডুবে নটরডেম কলেজের সাবেক এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন নটরডেম কলেজের ১৯ ব্যাচের শিক্ষার্থী লক্ষ্মীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২) ও খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরী পাড়ার প্রীতম দেবনাথ(১৮)।

স্থানীয়রদের সূত্রে জানা যায় , মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে নিহতরা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পায়। মাটিরাঙ্গা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence