আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী

৩১ ডিসেম্বর ২০২০, ১২:০৫ PM
আল্লামা জুনাইদ বাবুনগরী

আল্লামা জুনাইদ বাবুনগরী © ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।

এসময় তিনি বলেন, তাদের সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয়, তাতে আমি কিছু মনে করব না। আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন।

বুধবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।  

হেফাজত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম ইমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ইমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সব কিছু থাকবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close