তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

২৬ ডিসেম্বর ২০২০, ১০:১২ PM
গণভবনে শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

গণভবনে শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি © সংগৃহীত

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভায় এনএএম জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকা পৌরসভায় মো. মোহসীন, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় মামুন সরকার, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খন্দকার মো. জাহাঙ্গীর আলম।

রাজশাহীর বিভাগের বগুড়া জেলার ধুনট পৌরসভায় টিআইএম নুরুন্নবী, শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় মোমিনুল হক (শিলু), কাহালু পৌরসভায় হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম পৌরসভায় আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভায় গোলাম রাব্বানী বিশ্বাস, নওগাঁর ধামইরহাট পৌরসভায় আমিনুর রহমান, নওগাঁ সদর পৌরসভায় নির্মল কৃষ্ণ সাহা, রাজশাহীর তানোর-মুন্ডুমালা পৌরসভায় আমির হোসেন (আমিন), মোহনপুর কেশরহাট পৌরসভায় মো. শহিদুজ্জামান, নাটোরের সিংড়া পৌরসভায় জান্নাতুল ফেরদৌস, পাবনা সদর পৌরসভায় আলী মুর্তজা বিশ্বাস।

খুলনার বিভাগের চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা পৌরসভায় মতিয়ার রহমান, ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় ফারুক হোসেন, কোটচাঁদপুর পৌরসভায় শাহাজান আলী, যশোরের মনিরামপুর পৌরসভায় কাজী মাহমুদুল হাসান, নড়াইল সদর পৌরসভায় আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভায় ওয়াহিদুজ্জামান (হীরা), বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় এস. এম. মনিরুল হক, খুলনার পাইকগাছা পৌরসভায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় মো. মনিরুজ্জামান।

বরিশাল বিভাগের বরগুনা সদর পৌরসভায় কামরুল আহসান (মহারাজ), পাথরঘাটা পৌরসভায় আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় রফিকুল ইসলাম, দৌলতখান পৌরসভায় জাকির হোসেন, বরিশালের গৌরনদী পৌরসভায় হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জ পৌরসভায় কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটি পৌরসভায় আ. ওয়াহেদ খাঁন, পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠী পৌরসভায় গোলাম কবির।

ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর পৌরসভায় এসএম সিরাজুল হক, মির্জাপুর পৌরসভায় সালমা আক্তার, ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হক মাসুদ, সখিপুর পৌরসভায় আবু হানিফ আজাদ, মধুপুর পৌরসভায় সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় শওকত উসমান, মুন্সিগঞ্জ সদর পৌরসভায় মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ীর পাংশা পৌরসভায় ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ পৌরসভায় আবদুল মান্নান হাওলাদার, জাজিরা পৌরসভায় অধ্যাপক আবদুল হক কবিরাজ।

ময়নসিংহ বিভাগের জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মনির উদ্দিন, শেরপুরের নকলা পৌরসভায় হাফিজুর রহমান, নালিতাবাড়ী পৌরসভায় আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকা পৌরসভায় এ. কে. এম মেজবাহ্ উদ্দিন, ত্রিশাল পৌরসভায় নবী নেওয়াজ সরকার, গৌরীপুর পৌরসভায় শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জ পৌরসভায় হাবিবুর রহমান, নেত্রকোনার দূর্গাপুর পৌরসভায় আলা উদ্দিন।

সিলেট বিভাগের সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মোহাম্মদ রুহেল আহমদ, জকিগঞ্জ পৌরসভায় খলিল উদ্দিন, মৌলভীবাজার সদর পৌরসভায় ফজলুর রহমান।

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম পৌরসভায় আবুল খায়ের, বরুড়া পৌরসভায় বক্তার হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভায় মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় মাহবুব-উল আলম, ফেনী সদর পৌরসভায় নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুনী পৌরসভায় আক্তার হোসেন, হাতিয়া পৌরসভায় কে, এম ওবায়েদ উল্যাহ, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় আবুল খায়ের পাটওয়ারী।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence