ভোটারদের পা ধুয়ে দিলেন চেয়ারম্যান প্রার্থী

২৫ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ PM
ভোটারদের পা ধুয়ে দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী টিটু

ভোটারদের পা ধুয়ে দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী টিটু © সংগৃহীত

নির্বাচন এলেই প্রার্থীরা নানা কর্মকাণ্ড করে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। নানা প্রতিশ্রুতিতে জয় করেন ভোটারদের মন। তবে এবার ভোটারদের পা ধুয়ে দিয়ে আলোচনায় এসেছেন নেত্রকোনার কবিরহাট উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী। ওই প্রার্থীর নাম আলাবক্স তাহের টিটু। তিনি কবিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কবিরহাট পৌর এলাকায় তার নিজ বাড়িতে ব্যতিক্রমী এ পা ধোয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তিনি তার মায়ের পা ধুয়ে দেন। এর পর কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন টিটু।

এ বিষয়ে আলা বক্স টিটু গণমাধ্যমকে জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন যে, নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানিয়ে তাদের পা ধুয়ে দেবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেছেন।

তিনি মনে করেন, এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। বিরল এ ঘটনা দেখতে অনেকে তার বাড়িতে ভিড় জমায়।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence