কুষ্টিয়ায় ফের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ আটক ৩

১৮ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ PM
বিপ্লবী বাঘা যতীনের ভাঙা ভাস্কর্য

বিপ্লবী বাঘা যতীনের ভাঙা ভাস্কর্য © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তাতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কয়া কলেজের সভাপতি ও তাতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভকেট নিজামুল হক চুন্নু, প্রিন্সিপ্যাল হারুন-আর রশিদ, নাইট গার্ড খলিলুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার কয়া কলেজের সামনে অবস্থিত এ ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।’

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামে সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধের আগে কলকাতায় জার্মান যুবরাজের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। তার জন্ম ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায়। মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি মারা যান। বাংলাদেশে ভারতীয় দুতাবাসের দেয়া তার ভাস্কর্যটি কয়া কলেজের সম্মূখে স্থাপন করা হয়েছিল।

গত ৪ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ৫ ডিসেম্বর রাতে প্রথমে এক মাদরাসার দুই শিক্ষক এবং পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে দুই ছাত্রকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬