মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ ১২ বছরের জাকারিয়া

১৮ ডিসেম্বর ২০২০, ০৪:১০ PM
সংবর্ধনা অনুষ্ঠানে জাকারিয়া

সংবর্ধনা অনুষ্ঠানে জাকারিয়া © ফাইল ফটো

তিন মাসেরও কম সময়ে কোরআনে হাফেজ হয়েছেন সিরাজগঞ্জের ১২ বছরের শিশু মো. জাকারিয়া হুসাইন। জেলার বেলকুচি উপজেলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রাসার হেফজ বিভাগ থেকে মাত্র ৮৬ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্ত করেছেন তিনি।

জাকারিয়ার এমন অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাকে সংবর্ধনা দিয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুলাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ ফজলার রহমান তালুকদার, রুহুল আমিন মঠু, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল মান্নান তালুকদার, আইয়ুব আলী খান, আলহাজ নান্নু আকন্দ প্রমুখ।

সংর্বধনা শেষে হাফেজ মো. জাকারিয়াকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানী আলম হিসেবে দেখতে চান তার শিক্ষকরা।

ট্যাগ: কোরআন
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬