বঙ্গবন্ধুর ভাষণের বদলে জিয়ার ভাষণ, অধ্যক্ষকে অব্যাহতি

১৭ ডিসেম্বর ২০২০, ১০:১৯ PM
রাজশাহীর তানোর আবদুল করিম সরকার সরকারি কলেজ

রাজশাহীর তানোর আবদুল করিম সরকার সরকারি কলেজ

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ বাজানোর অভিযোগে রাজশাহীর তানোর আবদুল করিম সরকার সরকারি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বিষয়টি নিশ্চিত করেছেন।

সুশান্ত কুমার মাহাতো জানান, বিজয় দিবসের কর্মসূচিতে বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ বাজানোর বিষয়টি তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের নির্দেশে বিষয়টির তদন্ত করা হয়েছে। প্রমাণ পাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি জানান, জিয়াউর রহমানের ভাষণ বাজানোর বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদফতরে অবহিত করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে গতকাল বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ বাজানো হলে ঘটনাটি টের পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ছুটে গিয়ে জিয়াউর রহমানের ভাষণ বাজানো বন্ধ করেন। কলেজ অধ্যক্ষের এমন দায়িত্ব অবহেলায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
  • ১৯ মার্চ ২০২৬
ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence