আ.লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি: ডা. জাফরুল্লাহ

১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৪৮ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলেও দেশের কোনো আন্দোলনে নেই বিএনপি।

বৃহস্পতিবার (১৭ ডিস্মেবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হবে গণতন্ত্র ফেরানো। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ঢাকাতে বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যেতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ছাড়া কিছু হবে না। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহিতা। সরকারের কাজের উত্তর দিতে হবে, আর আমাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। মিটিং মিছিল করার অধিকার দিতে হবে।

সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬