ইশরাকের বাসায় হামলার অভিযোগ

১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪৯ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © ফাইল ফটো

রাজধানীর গোপীবাগে নিজ বাসায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মতিঝিল থানায় স্বশরীরে হাজির হয়ে জিডি করেন তিনি।

এ প্রসঙ্গে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি, আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এই নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।’

বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধার বাসায় হামলার ঘটনা নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কারো ফাঁদে পা দেব না।’

এর আগে বুধবার সকালে ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ জানান, বুধবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। রাত ৩টার দিকে গোপিবাগের ২য় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। এ সময় হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬