মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দিল জাতিসংঘ

০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ PM
প্রতীকী

প্রতীকী

বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজার নাম বাদ দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির নারকোটিক ড্রাগ কমিশনে ভোটাভুটির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসায় গাঁজার ব্যবহার সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের পর এই ভোট অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাঁজাকে বিপজ্জনক ওষুধের পক্ষে ২৫টি রাষ্ট্র ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ২৭টি রাষ্ট্র। বিপক্ষের ভোট বেশি থাকায় এ তালিকা থেকে বাদ দিয়েছে জাতিসংঘ।

এর আগে ২০১৯ সালে চিকিৎসা সেবার ক্ষেত্রে গবেষণায় গাঁজায় প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে এটি সেবনের মাত্রা নির্ধারণের ওপর জোর দেওয়ার আহ্বান জানায় ডব্লিউএইচও। সংস্থাটির মতে, হেরোইন কিংবা ফেন্টানিল জাতীয় ওষুধ গাঁজার মতো ড্রাগের চতুর্থ শিডিউলে থাকলেও এতে মৃত্যুঝুঁকি নেই। বরং মৃগীরোগের মতো বেশকিছু অসুখে এটি কার্যকর ভূমিকা রাখে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে স্পষ্টই বলা হয়েছে, সাধারণ মানুষ গাঁজা বা সেবন করলে শারীরিক সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গাঁজাসেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close