অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পাচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান

০৫ ডিসেম্বর ২০২০, ১২:০৪ PM

© ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির সময়ে অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখায় ও শিক্ষাকে এগিয়ে নেয়ার কারণে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার। করোনাকালীন এই সময়ে এ অবদানের স্বীকৃতি স্বরুপ তাদেরকে এ পুরস্কৃত করা হবে।

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলার অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হবে।

জানা গেছে, ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। এ বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাস এর আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে।

এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক অফিসের পরিচালক ও উপপরিচালকের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম চেয়ে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চিঠিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেয়া হয়।

এ ব্যাপারে অধিদপ্তরটির কর্মকর্তারা জানান, ডিজিটাল কন্টেন্ট ও অনলাইনে ক্লাস নেয়ার জন্য দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হবেন। এর মধ্যে একটি কলেজ পর্যায়ের। অপরটি মাধ্যমিক বিদ্যালয়ের। করোনাকালে এমন স্বীকৃতি অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে তারা জানান।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ২২ মার্চ ২০২৬
সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে …
  • ২২ মার্চ ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
  • ২২ মার্চ ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • ২২ মার্চ ২০২৬
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence