চরমোনাই মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল: রেজাউল করীম

০২ ডিসেম্বর ২০২০, ১১:০৫ PM
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম © ফাইল ফটো

চরমোনাই মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, দীর্ঘ ৫০ বছর পর কে বা কারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনকে চরমোনাইর পীর সাহেব রহ. ও মাদরাসার বিরুদ্ধে লেলিয়ে দিলেন তা আমাদের বুঝে আসে না।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের শীর্ষ ধর্মীয় নেতা ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করে তারা জাতিকে কি ম্যাসেজ দিতে চায়? একটি মহল ইসলামপন্থিদের বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি দাঁড় করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

চরমোনাই পীর বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পর এসে কুতুবল আলম আল্লামা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.)-কে রাজাকার বলে গালি-গালাজ করছে। অথচ বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধা মাত্রই সকলের আশা ভরসার স্থল ছিল চরমোনাই মাদরাসা।

ইসলাম ধর্মের পূর্ব শত্রুদের স্মরণ করে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইতিহাসের পরাশক্তি নমরুদ, ফেরাইন, কারুণ, সাদ্দাদ, গৌরগোবিন্দরা রেহাই পায়নি। বর্তমানেও কেউ পাবে না। ওই উগ্রবাদী মহলটিকে এখনই চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের সম্প্রীতি বিনষ্ট করে দেশকে এরা অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬