ডাকের ডিজি’র বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

০১ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ PM
সুধাংশু শেখর ভদ্র

সুধাংশু শেখর ভদ্র © ফাইল ফটো

শতকোটি টাকা লোপাট ও দায়িত্বহীনতার অভিযোগে ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর মঙ্গলবার পাঠানো চিঠিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন।

মো. সালাউদ্দিন বলেন, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কমিশন থেকে অনুসন্ধান করা হচ্ছে। আমরা জানতে পেরেছি, তিনি দেশত্যাগ করতে পারেন। আর তিনি দেশত্যাগ করলে কমিশনের অনুসন্ধান ব্যাহত হবে। এ কারণে পুলিশের বিশেষ শাখায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ডাক অধিদপ্তরের কয়েকটি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভদ্র ও রাবেয়া যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) পাঠানো চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

ভদ্রের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। এক মাস ধরে অনুসন্ধান করছে সংস্থাটি। অনুসন্ধানের অংশ হিসেবে ভদ্রকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক। এ পর্যায়ে ১০ নভেম্বর সরকার তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যে রয়েছে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদর দফতর নির্মাণ প্রকল্প ইত্যাদি।

ট্যাগ: পুলিশ
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬