করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০৮

২৮ নভেম্বর ২০২০, ০৪:১৫ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৮০ জনে। একই সময়ে নরতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন করোনা শনাক্ত হলেন। 

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিক করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫২৮ জন।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬