অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়ল

১৭ নভেম্বর ২০২০, ১১:১৮ AM
ঢাকা শিক্ষাবোর্ডে মূল ফটক

ঢাকা শিক্ষাবোর্ডে মূল ফটক © ফাইল ফটো

দুই দফায় সময় বাড়ানো পর আবারও অস্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময় অনুযায়ী আগামী ২২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও তথ্য সংশোধন করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। কিছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি। তাদের সুবিধার কথা চিন্ত করে আগামী ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করা যাবে। এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে শিক্ষার্থীদের টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত তারিখের পর আর কোন বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা সংশোধন করা যাবে না। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence