আইসোলেশনে থেকেও আমি বাস পোড়ানোর প্রধান আসামি: ইশরাক

১৪ নভেম্বর ২০২০, ০৩:২৬ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেছেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে রয়েছি। তবুও আমাকেই গাড়ি পোড়ানো মামলার প্রধান আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গণপরিবহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। মতিঝিল এলাকায় বাস পোড়ানোর মামলায় প্রধান আসামী করা হয় ইশরাক হোসেনকে। থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা করেন।

তবে মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি’।

পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয়।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬