ছাত্র শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

১১ নভেম্বর ২০২০, ১১:১১ PM
গ্রেফতার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা

গ্রেফতার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা © সংগৃহীত

বগুড়ার একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়া সদর থানা পুলিশ শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিফ(২৪),শিবিরের সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬),শিবিরের সাথী জিয়া আলম(২৫), মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী(২৬),শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), আব্দুল কুদ্দুস(২৫) ও ইউছুব আলী।

সদর থানার এসআই সাজ্জাদুল ইসলাম আজ বুধবার তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। ওসি হুমায়ুন কবির জানান, বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের আদালতে পাঠিয়ে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

জানা গেছে, পুলিশের কাছে সংবাদ আসে মালতিনগর শসানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ গ্রেফতার করে।পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই , ল্যাপটপ, কম্পিউটার,লাঠি ও লাঠির মাথায় কেরোসিন তেল মিশানো কিছু লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে- এমন গোপন খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬