মহানবীর অবমাননা সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী

০১ নভেম্বর ২০২০, ০৮:২১ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননা হয় এমন কিছু সরকার সমর্থন করে না।

আজ রবিবার দুপুরে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী বলেন, যে কোন ধর্মের অবমাননার বিরুদ্ধে সরকার।

তথ্যমন্ত্রী বলেন, অতীতেও যখন এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে, তখন এই ধরনের প্রতিবাদ হয়েছে। কোনো ধর্মের অনুভূতিতেই আঘাত দেয়া সমীচীন নয়।

লালমনিরহাটে একজনকে পুড়িয়ে মারার ঘটনায় মন্ত্রী বলেন, সেটির ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পৈশাচিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভ…
  • ২২ এপ্রিল ২০২৬