সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক

২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৬ষ্ঠ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করতে না পারা কিংবা এমপিওভুক্ত হতে না পারা আরও প্রায় ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। এ সংক্রান্ত ফাইল ইতোমধ্য তোলা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ২০০ থেকে ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য সংগৃহীত শূন্য পদের ভিত্তিতে তাদের প্রতিস্থাপন করা হবে।

 নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রার্থীদের প্রতিস্থাপনের ফাইল ইতোমধ্যে চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ ফাইল অনুমোদন হওয়ার পর তাদের প্রতিস্থাপন করা হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিস্থাপনের পাশাপাশি ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে। শোকজের জবাব পাওয়ার পর তাদের শাস্তির মুখোমুখি করা হতে পারে।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬