বোধ হওয়ার পর থেকে মহানবীকে ভালোবাসি: তিশার স্ট্যাটাস ভাইরাল

০১ নভেম্বর ২০২০, ০৫:০৮ PM
অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা © ফাইল ফটো

সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার জের ধরে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। সেই প্রতিবাদে এরমধ্যে নিজেকে যুক্ত করলেন দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল তিনি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়ে মিডিয়ায় আলোচনার জন্ম দেন।

সেই আলোচনার বাতাস না থামতে আজ রবিবার সকালে ফরাসি বিরোধী প্রতিবাদে সামিল হন দেশের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। স্ট্যাটাসটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে ৪৫ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ৩ হাজার চারশ মানুষ মন্তব্য করেছেন এবং প্রায় ৫ শতাধিক মানুষ শেয়ার করেছেন।

এক ফেসবুক স্ট্যাটাস তিশা লিখেন, আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা.)।

তিনি লিখেন, আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence