গ্রাম শহরে রূপান্তর হচ্ছে: পলক

২৮ অক্টোবর ২০২০, ১০:০৭ AM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তা ঘাটের উন্নয়ন করে প্রতিটি গ্রামকে ধীরে ধীরে শহরে রূপান্তর করছেন।

মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলা আদিবাসী আয়োজনে শুকাশ ইউনিয়নের বেলোয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই শুকাশ ইউনিয়ন এক সময় সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসাবে সিংড়া উপজেলার কাছে পরিচিত ছিল। এখানে দিনে দুপুরে মানুষের কাছ থেকে ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারা রাত জেগে পাহাড়া দিতো। সেই শুকাশ এখন সন্ত্রাস মুক্ত এলাকায় পরিণত হয়েছে।

দেখুন: এখন গ্রামে গেলে শহর মনে হয়: তোফায়েল

তিনি বলেন, আমি অনুরোধ করবো এই এলাকার শিশু-কিশোর তরুণ তারা যেন সমাজের উন্নয়নে সচেষ্ট থাকে। তারা যেন মাদক থেকে নিজেকে দূরে রেখে খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ্য দেহে সুন্দর মন নিয়ে বেড়ে উঠতে পারে। তাদের জন্য সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন।

আদিবাসী ফুটবল অনডে ম্যাচ খেলার পরিচালনা কমিটির সভাপতি সরেশ চন্দ্র উরাঁও এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬