‘অভিনয়’ দিয়ে ফিরছেন নোবেল

২৫ অক্টোবর ২০২০, ০৭:৩৩ PM
নোবেল

নোবেল © ফাইল ফটো

ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা-২০১৯’ দিয়ে আলোচনায় আসেন মাঈনুর আহসান নোবেল। তবে জাতীয় সংগীত নিয়ে বিরূপ মন্তব্য করা ও দেশের ব্যান্ড শিল্পীদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ে অনেকটাই আরালে চলে যান তিনি। আবশেষে অভিনয় দিয়ে আবার গানের ভুবনে ফিরছেন নোবেল।

কয়েকদিন আগে রেকর্ড শেষ করেছেন ‘অভিনয়’ শিরোনামে নোবেলের নতুন একটি গানের। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। সাউন্ডটেকের ব্যানারে নতুন ২২টি গান প্রকাশ করবেন নোবেল। তার মধ্যে এটিও একটি। জানা গেছে, এ বিষয়ে নোবেল প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছেন।

সাউন্ডটেক সূত্রে জানা যায়, আগামী ৭ নভেম্বর 'অভিনয়' শিরোনামের গানটি নোবেলের জন্মদিনে প্রকাশ করা হবে।

নোবেল তার তার নতুন গানটি প্রকাশের কয়েকদিন আগে ২ থেকে ৩ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন। তিনি সেখানে তার বিগত দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

চলতি বছরের ৮ জুন ‘তামাশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয় নোবেলের। কয়েক মাসের ব্যবধানে তিনি আসছেন ‘অভিনয়’ নিয়ে।

ট্যাগ: বিনোদন
সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close