ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২১ অক্টোবর ২০২০, ১২:২৪ AM
দূর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল

দূর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল © সংগৃহীত

ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬), সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে আসার পথে মীরনগর নামক স্থানে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন জনের মৃত্যু হয়।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬