নূরকে গ্রেফতারসহ মুক্তিযুদ্ধ মঞ্চের পাঁচ দফা দাবি

১৯ অক্টোবর ২০২০, ১২:২২ PM
মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো

মুক্তিযুদ্ধ মঞ্চের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে গণমাধ্যম বয়কটের ঘোষণা ও নারী সমাজকে কটূক্তির অপরাধে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে অনশনরত ঢাবি শিক্ষার্থীর পাশে সংহতি সমাবেশ করে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬