ধর্ষণ বেড়ে যাওয়ার বড় কারণ পর্নগ্রাফি: তথ্যমন্ত্রী

১১ অক্টোবর ২০২০, ০৬:১৮ PM
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ‘পর্নগ্রাফি’ বড় কারণ। আজ রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তথা যেগুলো বিনোদন প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক কিছু থাকে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোর বা তরুণরা নানাভাবে পর্নসাইট থেকে নানা জায়গায় প্রবেশ করতে পারে। ইতোমধ্যে সরকার অনেকগুলো পর্নসাইট বন্ধ করেছে। আর এগুলো দেখে আমাদের ছেলে মেয়েরা প্রভাবিত হয়। আজকে যে ঘটনাগুলো ঘটছে এটি একটি বড় কারণ।

তিনি বলেন, ইদানীংকালে অনেক অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করছে তখন তারা স্বীকার করেছে। কি বলেছে তারা টেলিভিশনে সিরিয়াল দেখে এই ঘটনা ঘটানোর কৌশল রপ্ত করেছে। ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো দেখে তারা উৎসাহিত হয়েছে। এগুলো চেয়ে খারাপ দিক তথা এগুলো বেশি করে তুলে ধরা প্রয়োজন।

এসব বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত আছে জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কনটেন্ট বিষয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি খুব সহসা রিপোর্ট দেবে। এই প্লাটফর্ম কিন্তু বেশিরভাগই বিদেশি। তারা আমাদের দেশে ব্যবসা সফল হওয়ার জন্য এমন এমন কনটেন্ট আপলোড করে যেগুলো আমাদের কিশোর তরুণদেরকে ধাবিত করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহানসহ অন্যান্য সাংবাদিকরা। চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা-চবিসাফ প্রয়াত ছয় সাংবাদিকের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence