গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ার বাহিনীর প্রধান রিমান্ডে

০৬ অক্টোবর ২০২০, ০৫:৫১ PM
দেলোয়ার হোসেন

দেলোয়ার হোসেন © সংগৃহীত

নোয়াখালীতে গৃহবূধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নোয়াখালী থেকে গ্রেপ্তার হওয়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমিদা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সোমবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব-১১ এর ডিএডি শেখ আব্দুল্লাহ বাদী হয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর ফাঁড়ি এলাকার একটি প্লাস্টিক কারখানায় আত্মগোপনে থাকা নারী নির্যাতনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন বাদলকে (২০) গ্রেফতার করা হয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। এ নিয়ে এ মামলায় নোয়াখালী ও ঢাকা থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬