আজ ভারতীয় নতুন হাইকমিশনার আসছেন

০৫ অক্টোবর ২০২০, ১২:১৩ AM
বিক্রম কুমার দোরাইস্বামী

বিক্রম কুমার দোরাইস্বামী

বাংলাদেশে ১৭তম ভারতীয় হাইকমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামী আজ ঢাকায় আসছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু হবে তাঁর।

বাংলাদেশে ১৬তম ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গত শুক্রবার বাংলাদেশ ছেড়েছেন। রীভা শিগগিরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দেবেন।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস এবং বাংলাদেশ-মিয়ানমার ডিভিশনের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বিক্রম আজ বাংলাদেশে আসছেন ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে। গত শনিবার তিনি রাজধানী আগরতলায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কানেক্টিভিটি, বাণিজ্য ও মানুষে মানুষে যোগাযোগ বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

ট্যাগ: ভারত
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬