‘লেখাপড়ার’ কথা বলায় শিক্ষার্থীর আত্মহত্যা

২২ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ PM

© প্রতীকী ছবি

লেখাপড়ার কথা বলায় মায়ের ওপর অভিমান করে ১৩ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার পিয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম তানভীর হোসেন।

তানভীর সাভার থানার কান্দাইল এলাকার কাতার প্রবাসী মো. আসলাম হোসেনের ছেলে। সে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মেয়ে ও ছেলেকে নিয়ে তার মা পৌর এলাকার দড়িসোম গ্রামে পিয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের মা জানান, ছেলেকে লেখাপড়ার কথা বলায় আমার সঙ্গে অভিমান করে টয়লেটে যায়। ছেলের আসতে দেরি দেখে তাকে ডাকা-ডাকি করে সন্দেহ হলে বাথরুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, ধারণা করা হচ্ছে মায়ের ওপর অভিমান করেই ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬