সালমান শাহের জন্মদিনে কেক কাটলো পথশিশুরা

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩ PM

© সংগৃহীত

পথশিশুদের নিয়ে কেক কেটে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ-এর ৪৯তম জন্মদিন উদযাপন করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ ‘টিম সালমান শাহ’

তবে বরাবরের মতো এবার ব্যতিক্রম সালমান শাহের ভক্তকূল। ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে কাটা হয়েছে কেক, বিতরণ হয়েছে মিষ্টি। কারণ, তাদের প্রিয় নায়কের জন্মদিন আজ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধানমন্ডি লেকে ছোট্ট শিশুদের নিয়ে কেক কাটেন টিম সালমান শাহ-এর প্রধান মাসুদ রানা নকীব। তার সঙ্গে ছিলেন টিমের বাকি সদস্য ও প্রায় অর্ধ শতাধিক পথশিশু।

মাসুদ রানা নকীব গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নায়ক নেই। তাকে ঘিরে এখন আর কোনও আনুষ্ঠানিকতাও নেই। তাই বলে আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাই প্রিয় নায়কের জন্মদিনটা উদযাপন করলাম পথশিশুদের নিয়ে।’

প্রসঙ্গত, গত ২৪ বছর ধরেই সালমান শাহ’র মৃত্যু-রহস্য উদঘাটনের জন্য দাবি জানিয়ে আসছে টিম সালমান শাহ। তারই ধারাবাহিকতায় গেল ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে ব্যানার-ফেস্টুন নিয়ে একাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ান মাসুদ রানা নকীব। এদিন তিনি প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন, প্রিয় নায়ক ‘হত্যা’র পূর্ণ তদন্তের।

ট্যাগ: বিনোদন
হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close